বিচ্ছেদের কি কোনো রং আছে? ভালোবাসার?
তোমায় প্রথম দেখেছিলাম যে লাল শাড়িতে,
ঘরে প্রথম এসেছিলে সেই শাড়িতে।
আর যখন চিরতরে ফিরে গেলে,
গোধূলির রং টা লাল হয়ে ছড়িয়ে গেলো আমার চিলেকোঠায়।
Labels: bangla kobita, bengali poetry, বিচ্ছেদ
Labels: bangla kobita, bengali poetry
Labels: bangla kobita, bengali poetry, olokhye, অলক্ষ্যে
একা গিয়েছিলাম বই মেলা চত্তরে
মুখের ভীড়ে খুঁজেছিলাম তোর চোখ দু খানি
নিশ্বাসে খুঁজেছিলাম তোর perfume
কেউ থাকলে জিজ্ঞেস করতো -”কাকে নেবে - সুনীল না সুচিত্রা ?”
আমি তো কারো হাত ধরে আসিনি
ঘড়ির কাঁটাগুলো চাকার মতন ছুটছিল
দুরে কেউ বাশারের কবিতা পড়ছিল , যেন বলছিল তুই আর আসবিনা
তোর হাত ধরে ছুটতে বেড়াতাম এ প্রান্তর থেকে ও প্রান্তর
তোর ঘেমো গায়ে পেতাম পুরানো বইয়ের সোঁদা ঘ্রাণ
থকে গিয়ে সোনাতাম সুনীলের সদ্য মুখস্ত করা কবিতা
তোর স্পর্শ , দৃষ্টি আর বৃহত্তর ছায়ায় আমি ঘিরে যাচ্ছি .
অজান্তে আমার পা বেয়ে উঠে আসা তোর আঙ্গুলগুলো
সুষে নিচ্ছে আমার ইন্দ্রিয় .
নালা থেকে খাল , নদী হয়ে সাগরে যেমন মেশে জল
আমি তোর অবয়বে টুকরো টুকরো হয়ে মিষে যাচ্ছি .
Labels: bangla kobita, bengali poetry, nimojjoman, নিমজ্জমান
হাঁসি মাখা , অশ্রু চাপা কাল্পনিক সব ই |
ধোঁয়াটে আকাশ , ফেকাশে মন, ঝিকিমিকি প্রতিচ্ছবি |
মুখোশ খুললেই উবে যায়- আতর ডোবানো আবেগ ,
পরতের পর পরত , তাহার ভিতরে পচা -দুর্গন্ধের ভাবাবেগ |
আঁধার মন , কালো আকাশ করে রঙিন সব বাজি ,
পুরে ছারখার অন্তর আমার .... তাই
আমি আজ কৃত্তিম হতে রাজি |
Labels: bangla kobita, bengali poetry, krittim
সারা রাত এক সাথে জেগেছিলাম ৷
আমি শুধু তোমার পাশে শুয়েছিলাম ,
এক ই ক্ষোভ ও কাণ্ণা দুজোনে মেখেছিলাম ৷
তুমি আমার ও আমি তোমার শরীর ছুঁয়েছিলাম ,
তবুও আবেগ ও ইচ্ছা কে মৃত করে রয়েছিলাম ৷
সারা রাত দু চোখ ভোরে শেষ আকাশটাকে দেখেছিলাম ,
কত ঝিঁঝিঁ ও রাত পাখিদের গান শুনেছিলাম ৷
আমি তোমার সাথে শুয়েছিলাম
সকালে
যখন ওরা নিস্প্রাণ দেহগুলোকে একে-একে তুলে নিয়ে গেল -
ঘরের কোণায়-কোণায় নিজেদের ওস্তিত্ত্বের চিহ্নগুলোকে মুছে দিয়েছিলাম ৷
Labels: bangla kobita, bengali poetry, শেষ রাতে
গ্রন্থনা - ব্রততী বন্দোপাধ্যায়
অন্তর মোর বিকশিত কর
আমার মাথা নত করে দাও হে
আনন্দের এই সাগর থেকে
জগত জুড়ে উদার সুরে
আকাশ তলে উঠলো
আজ এই গন্ধ বিদুর
পারবি নাকি যোগ দিতে
জগতে আনন্দ জাগে
হেথায় তিনি কোল পেতেছেন
কোন আলোতে প্রাণের প্রদীপ
সুন্দর তুমি এসেছিলে
এই করেছো ভালো
উড়িয়ে ধ্বজা
তাই তোমার আনন্দ
এই মোর সাধ
গভীর রজনী নামিলো
আরো আঘাত সইবে
হঠাৎ দেখা - রবীন্দনাথ ঠাকুর
ভাল জায়গাটা কোথায় - সুবোধ সরকার
সাগরিকা - রবীন্দনাথ ঠাকুর
হারিয়ে যাওয়া - রবীন্দনাথ ঠাকুর
সেই গল্পটা - পুণের্ন্দু পত্রী
প্রিয়তমাসু
মা, দিগন্তে তাকিয়ে দেখো
একুশের প্রথম কবিতা
এ কোন যন্ত্রণা
দুঃসময় - রবীন্দ্রনাথ ঠাকুর
Labels: bangla kobita, bengali poetry, bengali recitation
Labels: bangla kobita, bengali poetry, bengali recitation
Labels: abritti, bangla kobita, bengali poetry, bengali recitation
আধপোড়া সিগারেটে ভরা এষ্টরে আর কয়েকটা খালি বোতল
আজ ও যতনে রেখেছি সাজিয়ে
যদি কোনোদিন ফিরে এসে বোলো --
" আবার ! খাচ্ছ এই ছাইপাশ ?"
পারনা কেন মেনে নিতে যে -
আমি আমার ই মতন - ছিলাম, আছি ও থাকবো ৷
শুধু বদলে ফেলতে চাইলে যেন -
পুরানো পরদা বা বেড কভার ৷
আমার ই কি সব দোষ ছিলো ?
ছিলনা কিছু তোমার ?
ঐ অহংকার, কত্তৃ হবার ?
জানোনা পুরুষ সব মানে, শুধু পারেনা মানতে-
অন্যের কত্তৃত্ত্ব
Labels: bangla kobita, bengali poetry, Dipankar Barat, অহংকার
গৌরী ঘোষ , পার্থ ঘোষ ,
বিপ্রদাস মুখার্জি
এবং
পৌলমী
আজ চলে গেছে
আমায় ফেলে একা
বোলে গেছে সে-
হয়তো বা নাও
হোতে পারে দেখা
বড়ই কষ্ট
দিয়েছি তারে
তাই সে গেছে চলে
ফিরবে না সে
অমার কাছে
দিয়ে গেছে বোলে
কিসের কষ্ট, কিসের ব্যাথা
আমি তারে দিয়েছি ?
এই ভাঙা হৃদয় আমি কি তার ই
প্রতিদানে পেয়েছি ?
Labels: bangla kobita, bengali poetry, Dipankar Barat, মন আমার






