Blogger Template by Blogcrowds

Showing posts with label Dipankar Barat. Show all posts
Showing posts with label Dipankar Barat. Show all posts

অহংকার

মুহুর্তের ভুলে হারিয়েছিলাম তোমায়,
আধপোড়া সিগারেটে ভরা এষ্টরে আর কয়েকটা খালি বোতল
আজ ও যতনে রেখেছি সাজিয়ে
যদি কোনোদিন ফিরে এসে বোলো --
" আবার ! খাচ্ছ এই ছাইপাশ ?"
পারনা কেন মেনে নিতে যে -
আমি আমার ই মতন - ছিলাম, আছি ও থাকবো ৷
শুধু বদলে ফেলতে চাইলে যেন -
পুরানো পরদা বা বেড কভার ৷

আমার ই কি সব দোষ ছিলো ?
ছিলনা কিছু তোমার ?
ঐ অহংকার, কত্তৃ হবার ?

জানোনা পুরুষ সব মানে, শুধু পারেনা মানতে-
অন্যের কত্তৃত্ত্ব

Protidaan

মন আমার
আজ চলে গেছে
আমায় ফেলে একা

বোলে গেছে সে-
হয়তো বা নাও
হোতে পারে দেখা

বড়ই কষ্ট
দিয়েছি তারে
তাই সে গেছে চলে

ফিরবে না সে
অমার কাছে
দিয়ে গেছে বোলে

কিসের কষ্ট, কিসের ব্যাথা
আমি তারে দিয়েছি ?

এই ভাঙা হৃদয় আমি কি তার ই
প্রতিদানে পেয়েছি ?

Older Posts Home