Blogger Template by Blogcrowds

শুধু  তোর  জন্য  নীরা,

একা  গিয়েছিলাম  বই  মেলা  চত্তরে 

মুখের  ভীড়ে  খুঁজেছিলাম  তোর  চোখ  দু  খানি 

নিশ্বাসে  খুঁজেছিলাম  তোর  perfume

কেউ  থাকলে  জিজ্ঞেস করতো  -”কাকে  নেবে - সুনীল  না  সুচিত্রা ?”

আমি  তো  কারো  হাত  ধরে  আসিনি 

ঘড়ির  কাঁটাগুলো  চাকার  মতন  ছুটছিল 

দুরে  কেউ  বাশারের  কবিতা  পড়ছিল , যেন  বলছিল  তুই  আর   আসবিনা 

তোর  হাত  ধরে  ছুটতে  বেড়াতাম  এ  প্রান্তর  থেকে  ও  প্রান্তর


তোর  ঘেমো গায়ে  পেতাম  পুরানো  বইয়ের  সোঁদা  ঘ্রাণ 

থকে  গিয়ে  সোনাতাম সুনীলের  সদ্য  মুখস্ত করা  কবিতা

ইষৎ পুরুষালী আবেশ পাওয়ার জন্য কিনা জানিনা,
তোর স্পর্শ , দৃষ্টি আর বৃহত্তর ছায়ায় আমি ঘিরে যাচ্ছি .
অজান্তে আমার পা বেয়ে উঠে আসা তোর আঙ্গুলগুলো
সুষে নিচ্ছে আমার ইন্দ্রিয় .
নালা থেকে খাল , নদী হয়ে সাগরে যেমন মেশে জল
আমি তোর অবয়বে টুকরো টুকরো হয়ে মিষে যাচ্ছি .

Newer Posts Older Posts Home